বিশ্ববাজারে সাড়ে ৩ মাসের সর্বনিম্ন দামে স্বর্ণ!

বিশ্ববাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির উদ্বেগে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা জোরালো হওয়ায় স্বর্ণের দামে এ পতন দেখা দিয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ দশমিক ৪০ ডলারে নেমে আসে। চলতি মাসে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমেছে ৪ দশমিক ৩ শতাংশ।

তবে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

সূত্র: রয়টার্স

Home R3