নির্বাচনি ফল প্রকাশ, ইসরায়েলে নেতানিয়াহুর সরকার গঠনে অনিশ্চিয়তা

সাধারণ নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন করে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে ইসরায়েল। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। তবে কোনো জোটই এককভাবে এই ম্যাজিক ফিগারে পৌঁছাতে না পারায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট-দুই পক্ষের সামনেই দেখা দিয়েছে জটিল সমীকরণ। এ পরিস্থিতিতে নতুন সরকার গঠনে দলগুলোর মধ্যে জোর দর-কষাকষি শুরু হতে যাচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জোট গঠনের সমঝোতা না হলে আগামী বছরের শুরুতেই দেশটি আবার নতুন নির্বাচনের মুখে পড়তে পারে। আর নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নেতানিয়াহুই ক্ষমতায় থেকে যাবেন।

তবে সরকার গঠনের যেকোনো সমঝোতায় দলগুলোকে নিজেদের ভোটারদের কাছে অজনপ্রিয় এমন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। শেষ পর্যন্ত কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ব্যর্থ হলে আগামী বছরের শুরুর দিকে আবার নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর বর্তমান সরকার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবে। সরকার গঠনের সম্ভাব্য তিনটি পরিস্থিতি সামনে এসেছে।

Home R3