ইরানে ব্যাপক হামলা চালাবে যুক্তরাষ্ট্র, প্রস্তুত থাকতে বলল উপসাগরীয় দেশগুলোকে

আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। আর এই বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি আরব উপসাগরীয় দেশকে প্রস্তুতি নিতে বলেছে ওয়াশিংটন।

বুধবার (২৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক সরকারগুলোর মধ্যে ইরানে সম্ভাব্য এই হামলার আলোচনার বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রভাবশালী এই মার্কিন সংবাদমাধ্যমটি এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, কূটনৈতিক ও সামরিক চ্যানেলে এসব বার্তা দেয়া হয়েছে। এছাড়া ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের বিরুদ্ধে বড় পরিসরে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এমন ইঙ্গিত ক্রমেই জোরালো হচ্ছে।

Home R3