ওবামার কড়া সমালোচনা, ট্রাম্পের পাল্টা আক্রমণ

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তের সমালোচনা করেন। এর মধ্যে সবচেয়ে বড় ভুল হিসেবে এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরুর কথা উল্লেখ করেন, যার প্রয়োজন কেউ অনুভব করেনি বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জেরে ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

ওবামার বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওবামাকে আক্রমণ করে ট্রাম্প লেখেন, ওবামা একজন অত্যন্ত অযোগ্য প্রেসিডেন্ট ছিলেন।

২০১৫ সালের ইরান পরমাণু চুক্তির প্রসঙ্গ তুলে ট্রাম্প অভিযোগ করেন, ওবামা প্রশাসন অতীতে ইরানকে কয়েক বিলিয়ন ডলার দিয়ে তুষ্ট করেছিল এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জনের পথ তৈরি করে দিয়েছিল।

মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দুই সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের এই পাল্টাপাল্টি বক্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ইরান যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি ও পররাষ্ট্রনীতি নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

Home R3