ফ্রান্সে সহিংসতা, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ

ফ্রান্সজুড়ে সহিংস বিক্ষোভ, সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যারিসসহ বিভিন্ন শহরের নির্দিষ্ট এলাকায় কারফিউ জারি করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও নাকচ করেননি প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু।

সোমবার (১৯ অক্টোবর) জরুরি বৈঠকের পর স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি অনুযায়ী কারফিউ জারির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্যারিসের কয়েকটি এলাকায় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। লিল, নিস ও লিওঁসহ অন্যান্য শহরেও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সহিংসতার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ পদত্যাগের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় পুলিশি প্রস্তুতির ঘাটতি খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন তিনি।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় দেশজুড়ে প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন শত শত নিরাপত্তাকর্মী। লুটপাট ও ভাঙচুরে প্রায় ৩ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক চাপ ও সরকারি সেবা নিয়ে অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতির আরও অবনতি হলে জরুরি অবস্থা ঘোষণাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে সরকার।

তথ্যসূত্র: আল-জাজিরা, বিবিসি

Home R3