ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে এই প্রথম প্রকাশ্যে নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিলেন ট্রাম্প।
রোববার (১৮ অক্টোবর) রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নেতানিয়াহু ছাড়া অন্য কেউ ইসরায়েলের নেতা হলে তা ভুল সিদ্ধান্ত হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানও শিগগির শেষ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, নেতানিয়াহু ব্যাপক বিরোধিতার মুখেও শক্তিশালী, সাহসী ও বিচক্ষণ নেতৃত্ব দিয়েছেন।
জবাবে ট্রাম্পের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের হুমকি দূর করতে ট্রাম্পের সঙ্গে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।
তবে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট বলেছেন, ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা কেবল ইসরায়েলের জনগণই নির্ধারণ করবেন। তিনি আরও বলেন, নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে পারবে যুক্তরাষ্ট্র।