ন্যাটোর সঙ্গে উত্তেজনা; পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

বাল্টিক সাগরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রুশ ছিটমহল কালিনিনগ্রাদ অবরোধের যেকোনো চেষ্টার বিরুদ্ধে ন্যাটোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ন্যাটো কালিনিনগ্রাদ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলে কূটনৈতিক নথিতে সতর্ক করেছে মস্কো। খবর আলজাজিরার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ন্যাটো সদস্য দেশগুলোতে পাঠানো ওই নথিতে রাশিয়া দাবি করেছে, কালিনিনগ্রাদে আকাশ ও নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো।

তবে রাশিয়ার এই হুমকিকে ‘উসকানিমূলক’ ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, ন্যাটো একটি আত্মরক্ষামূলক জোট এবং মস্কোর পারমাণবিক হুমকি বন্ধ করা উচিত।

পোল্যান্ড ও লিথুয়ানিয়া বেষ্টিত কালিনিনগ্রাদ রাশিয়ার বাল্টিক ফ্লিট এবং পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ ঘাঁটি। সম্প্রতি বাল্টিক অঞ্চলে রাশিয়া ও ন্যাটো সদস্যদের মধ্যে সামরিক উত্তেজনাও বেড়েছে।

Home R3