১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেসবুক পেইজের লাইক বাড়ানোর বিজ্ঞাপনে অনিশ্চয়তা!

ফেসবুক পেইজের লাইক বা অনুসারী বাড়ানোর জন্য সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে ‘পেইজ লাইক’ লক্ষ্য দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না।

এর পরিবর্তে ‘ফেসবুক পেইজে সর্বোচ্চসংখ্যক দর্শক আনা’ ধরনের নতুন লক্ষ্য দেখানো হচ্ছে। এতে সরাসরি লাইক নেওয়ার বদলে ব্যবহারকারীদের পেইজে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে এই পরিবর্তন স্থায়ী কি না, তা এখনো স্পষ্ট নয়। মেটার পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতাদের অভিজ্ঞতাও এক নয়। কারও অ্যাকাউন্টে পুরোনো সুবিধাটি বন্ধ হয়ে গেছে, আবার কারও ক্ষেত্রে এখনো চালু রয়েছে।

ফলে এটি স্থায়ী পরিবর্তন, পরীক্ষামূলক ব্যবস্থা নাকি কারিগরি সমস্যা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরিবর্তনটি স্থায়ী হলে পেইজের অনুসারী বাড়াতে বিজ্ঞাপনের পাশাপাশি মানসম্মত বিষয়বস্তু ও ব্যবহারকারীদের আগ্রহ তৈরিতে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

Home R3