১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

বাংলাদেশি আলেম, ব্যবসায়ী ও শিল্পপতি প্রতিনিধিদলের সাথে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশি আলেম, ব্যবসায়ী ও শিল্পপতি প্রতিনিধিদলের সাথে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশি আলেম, ব্যবসায়ী ও শিল্পপতিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি।

বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ জোরদারের পাশাপাশি আফগানিস্তানে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তানের কাবুলে তাৎপর্যপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে মাওলানা মুত্তাকি আফগানিস্তানে বিনিয়োগ ও বাণিজ্যের বিভিন্ন সুযোগের কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও জোরদার করা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশি প্রতিনিধিদলও আফগানিস্তান সফর এবং দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে আফগানিস্তানে বিদ্যমান বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ নিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছে।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে গঠনমূলক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে আফগানিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও বিস্তৃত করা সম্ভব।

সূত্র : আরিয়ানা নিউজ

Home R3