দক্ষিণ ইরানের কেশম দ্বীপ এবং মিনাব ও সিরিক শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের সাথে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরেই শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালির পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ দীর্ঘ মেয়াদে চলতে পারে ইঙ্গিত দেওয়া ইরান এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে। টেকসই নিরাপত্তা অর্জন এবং অর্থনৈতিক অগ্রগতি নিয়ে তেহরান প্রতিবেশী দেশগুলোর সাথে সংলাপে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ইরানের সাথে সমন্বয় না করে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টাকারী জাহাজগুলোর ওপর দীর্ঘমেয়াদে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী বাহিনী আইআরজিসি। ভবিষ্যতে জাহাজগুলো আর কখনো হরমুজে চলাচল করতে পারবে না বলে সর্তক করা হয়েছে।