৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়ার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়ার হুঁশিয়ারি নাহিদ ইসলামের hasina nahid

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিবি মিলনায়তনে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। তিনি আরও দাবি করেন, এ ক্ষেত্রে বিএনপি পথ তৈরি করে দিলে জুলাই আন্দোলনের কর্মীরা প্রস্তুত থাকবে।

তিনি বলেন, ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।

সভায় তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন মন্তব্য করেন।

Home R3