২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ বৈঠকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরস্থ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচনোত্তর পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। ২০২৫-২৬ মেয়াদের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়াহভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী এবং সেই লক্ষ্যেই দলীয় কৌশল নির্ধারণ করা হয়।

বৈঠকে প্রতিবেদন উপস্থাপন শেষে শূরার সদস্যদের পরামর্শক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা গাজী আতাউর রহমানকে মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে— আমির: মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), নায়েবে আমির: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব: মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব: ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব: মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

সদস্যবৃন্দ: মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি), মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ্ব হারুন অর রশীদ, হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, শেখ আবু তাহের, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, আলহাজ্ব আব্দুর রহমান, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, প্রফেসর ড. বেলাল নূর আজীজি, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, শেখ মুহাম্মদ নুরুন নাবী, হা: মাও: মাহমুদুল হাসান (এল.এল.বি.), মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কে এম শরীয়তুল্লাহ, অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, মুফতি মানসুর আহমাদ সাকী, আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতি রেজাউল করীম আববার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, আলহাজ্ব মুহাম্মদ আল ইকবাল, আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ, প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কে এম বেলাল হোসাইন, মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুজ জলিল, মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও), ইঞ্জিনিয়ার শেখ মারুফ, এম এম কামাল হোসাইন (ভোলা)।

বিগত মেয়াদের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। শূরা অধিবেশনে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

Home R3