৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পটিয়া মাদরাসার নতুন মুহতামিম মাওলানা ইকরাম হোসাইন

চট্টগ্রামের প্রসিদ্ধ দীনি বিদ্যাপীঠ পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার মুহতামিম পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইকরাম হোসাইন ওয়াদুদীকে নতুন মুহতামিম হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সাবেক মুহতামিম মাওলানা আবু তাহের নদভী-এর ইন্তেকালের পর মুহতামিম পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানের মজলিসে শূরা তাকে এই দায়িত্ব দেন।

একই সভায় সদরে মুহতামিম হিসেবে নিযুক্ত হয়েছেন সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমদাদুল হক, নায়েবে মুহতামিম হিসেবে মাওলানা মাওলানা যাকারিয়া আযহারী এবং মুঈনে মুহতামিম হিসেবে মাওলানা মাওলানা উসামা হারুন।

নিয়োগের নাম ঘোষণা করেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর-এর মুহতামিম ও পটিয়া মাদরাসার শূরার সদস্য মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী।

মাদরাসা সূত্রে জানা গেছে, রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত জামিয়ার প্রধানের কার্যালয়ে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।