৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে আগামী এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনগণের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় অপরিবর্তিত থাকবে। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসেও একই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকছে, যা সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই জ্বালানি তেলের দাম নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।