জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর একটি ব্যতিক্রমী ঘটনার কথা জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।
পোস্টে হানজালা লেখেন, নামাজ আদায়ের পর তিনি দেখতে পান তার জুতাটি আর আগের জায়গায় নেই। সেখানে অন্য একটি জুতা রাখা আছে। ধারণা করা হচ্ছে, কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং নিজের জুতাটি রেখে গেছেন।
ঘটনাটিকে মজার অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি আরও লেখেন, জীবনের এমন ছোট ছোট অদ্ভুত ঘটনাও কখনো কখনো আনন্দের মুহূর্ত হয়ে থাকে। একই সঙ্গে তিনি যার কাছে তার জুতা গেছে, তার মঙ্গল কামনা করেন এবং অনুরোধ জানান—যদি ওই ব্যক্তি পোস্টটি দেখে থাকেন, তবে যেন জুতাটি ফেরত দেন।
তিনি জানান, ভুল করে রেখে যাওয়া জুতাটি নিরাপদে সংরক্ষণ করে রাখা হয়েছে।