তুরস্কের উপকূল থেকে ছোট নৌকায় করে আসা ৪১ জন অনিয়মিত অভিবাসীকে গ্রিসের পূর্ব এজিয়ান সাগরের ফারমাকোনিসি দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গ্রিসের কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জন পুরুষ, ৮ জন নারী ও ১০ জন শিশু রয়েছেন। তাদের মধ্যে দুজনের চিকিৎসার প্রয়োজন হলে একজনকে কাছের লেরোস দ্বীপের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, তুরস্ক থেকে যাত্রা করা নৌকাটিতে উঠতে তারা মানবপাচারকারীদের অর্থ দিয়েছিলেন। তবে তাদের জাতীয়তা জানা যায়নি।
চলতি বছরে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি অভিবাসী গ্রিসে প্রবেশ করেছেন। সাম্প্রতিক সময়ে আগমন কমলেও গ্রিস এখনো ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সূত্র : ইনফোমাইগ্রেন্টস বাংলা