ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে ১৩ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী। এ হমালায় আহত হয়েছেন আরও ১৪ জন।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে পাক বাহিনী এ হমালা চালায় বলে জানিয়েছেন আফগান মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
মাওলানা মুজাহিদ বলেন, পাকিস্তানি সেনাবাহিনী গত রাতে খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশের কয়েকটি এলাকায় হামলা চালায়। এতে বেসামরিক নাগরিকরা হতাহত হন।
তিনি জানান, হামলায় শহীদদের মধ্যে ১১ শিশু, একজন নারী ও একজন বৃদ্ধ রয়েছেন। আহতদের মধ্যেও নারী ও শিশু রয়েছে।
তিনি এসব হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ হিসেবে আখ্যা দেন।
সূত্র: হুরিয়াত রেডিও