২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

হে আল্লাহ, চলমান যুদ্ধের দাবানল তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও: জামায়াত আমির

হে আল্লাহ, চলমান যুদ্ধের দাবানল তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল—হে আল্লাহ, তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ দোয়া প্রার্থনা করেন তিনি।

জামায়াত আমির আরও বলেছেন, সংশ্লিষ্ট সকল পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দান করো। নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো, আহতদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো—হৃদয়গুলোকে নরম করো, ঘৃণা ও প্রতিহিংসা দূর করো।

Home R3