ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা বর্তমানে ‘ধসের অবস্থায়’ রয়েছে এবং যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ করেছে। একই সঙ্গে দেশটির নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ইরান শেষ পর্যন্ত তাদের নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।
তবে ইরান-এর পক্ষ থেকে ট্রাম্পের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।