৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বীকৃতি দেওয়ায় পুলিশের মনোবল বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভালো কাজে পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হলে তাদের মনোবল বাড়বে। এছাড়া পুলিশ বাহিনীকে আরো বেশি গতিময় করা হবে বলে জানান তিনি। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী৷

স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিষয়টি জানাতে আজকের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এগুলোর স্বকৃতি দিতে চাইছি। এতে তারা উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। এমন কিছু আগে হয়েছে কি না, আমি জানি না। আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্টআপ করতে চাই। জাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করে দায়িত্ব পালন করতে পারে।’

Home R3