৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শনিবার লন্ডনে যাচ্ছেন প্রেসিডেন্ট

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার (৯ মে) যুক্তরাজ্য যাচ্ছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে প্রেসিডেন্টের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

প্রেসিডেন্টের প্রেস উইং বাসস’কে জানায়, মো. সাহাবুদ্দিনকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

প্রেসিডেন্টের সহধর্মীনি ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, প্রেসিডেন্টের চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে তাঁর সফরসঙ্গী হবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানে প্রেসিডেন্টের দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য; ২০২৩ সালের ১৮ অক্টোবরে সিঙ্গাপুরে মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

Home R3