২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ গাদ্দাফিকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

লিবিয়া থেকে আলজাজিরা আরবির সংবাদদাতা আহমেদ খলিফা জানিয়েছেন, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত এক দশক ধরে জিনতান শহরে অবস্থান করছিলেন সাইফ।

৫৩ বছর বয়সী সাইফকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওথমান। তবে হামলাকারী এবং হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। লিবিয়ার কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।

লিবিয়ায় কখনো সরকারি পদে ছিলেন না সাইফ আল-ইসলাম গাদ্দাফি। তবে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত মুয়াম্মার গাদ্দাফির পর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো তাকে। সেই বছরই মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে তার শাসনের অবসান ঘটায় বিরোধীরা।

Home R3