২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

“মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক” নাম পুনর্বহাল; ২৬ এপ্রিল উদ্বোধন

“মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক” নাম পুনর্বহাল; ২৬ এপ্রিল উদ্বোধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের উদ্যোগে রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজার সংলগ্ন সড়কের ঐতিহাসিক নাম পুনর্বহাল করা হয়েছে। সড়কটি আবারও “মুহাম্মদুল্লাহ হাফিজ্জী হুজুর সড়ক” নামে নামকরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৬ এপ্রিল সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে নামফলক তৈরি হয়েছে। সেখানে লেখা রয়েছে, মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহঃ) ইসলামিক দর্শনকে সামনে রেখে লালবাগে ও কামরাঙ্গীরচরে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন। ধর্মীয় দৃষ্টিকোন থেকে তিনি রাজনীতি করতেন এবং ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম করার বিষয়ে সোচ্চার ছিলেন। তিনি “বাংলাদেশ খেলাফত আন্দোলন”-এর প্রতিষ্ঠাতা।

উল্লেখ্য; সড়কটির মূল নাম পূর্বেও “মুহাম্মদুল্লাহ হাফিজ্জী হুজুর সড়ক” ছিল। তবে সাবেক মেয়র সাঈদ খোকনের সময়ে এর নাম পরিবর্তন করা হয়। বর্তমান প্রশাসনের এই সিদ্ধান্তের মাধ্যমে সড়কটির ঐতিহ্যবাহী নাম পুনরায় যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনা হলো।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহলের মতে, এ উদ্যোগে ঐতিহাসিক ও ধর্মীয় ব্যক্তিত্বের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।