১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মিসরে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা বিতরণ করলেন পবিত্র কুরআনের ৭০০ কপি

মিসরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে ৭০০ কপি পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ নামের একটি মানবিক সংগঠনের আয়োজনে দেশটির তানতা শহরের একটি হিফজ মাদরাসায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে ‘BMA L/C 75’-এর অর্থায়নে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে এসব কুরআন তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এটি তাদের চলমান ‘সাদকাহ জারিয়াহ’ প্রকল্পের অংশ। এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন স্থানে ১ হাজার ২০০-এর বেশি কুরআন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের গাজায় একটি মাদরাসা প্রতিষ্ঠা করে তা পরিচালনাও করা হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কুরআনের শিক্ষা বিস্তার এবং দ্বীনি শিক্ষার্থীদের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। দেশ-বিদেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আরও বড় পরিসরে এ উদ্যোগ বাস্তবায়নের আশাও প্রকাশ করা হয়।

স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষকরা এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং কুরআনের শিক্ষা প্রসারে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।

Home R3