১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও বেশি দুর্বল: ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ধারণার চেয়েও বেশি দুর্বল বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নকদি।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী সম্পর্কে তাদের যা ধারণা ছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি দুর্বল। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকারে মোহাম্মদ রেজা নকদি বলেন, “এখন পর্যন্ত আমরা বিজয়ী রয়েছি। ভবিষ্যতেও আমাদের এই বিজয়ের ধারা বজায় থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, তাদের অভিজ্ঞতা তত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বাস্তব কৌশল শেখার কোনো সুযোগ আগে তাদের ছিল না। তবে গত পাঁচ মাসের চলমান পরিস্থিতিতে তারা সেই অভিজ্ঞতা অর্জন করেছেন এবং একই সাথে মার্কিন বাহিনীর বিভিন্ন দুর্বলতা পর্যবেক্ষণ করেছেন।

Home R3