১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

মানুষের মধ্যে ঐক্য গঠনে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মাওলানা হানাফী

মানুষের মধ্যে ঐক্য গঠনে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মাওলানা হানাফী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী বলেছেন, সমাজ সংস্কার, ইসলামী নীতিমালা ও মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য সুদৃঢ় করতে আলেম সমাজের ভূমিকা অপরিসীম।

তিনি বলেন, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেমরা সমাজকে সঠিক পথনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। 

বুধবার (২৮ জানুয়ারি) আফগানিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য পাওয়া যায়। ফারিয়াব প্রদেশের আন্দখয় জেলায় মাদরাসা স্নাতকদের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দ্বীনি শিক্ষা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা আব্দুস সালাম হানাফী বলেন, সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা পৌঁছে দেওয়া আলেমদের ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

স্নাতক ডিগ্রিধারীদের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দ্বীন এবং সমাজ উভয়েরই সেবা করেন।

সূত্র: হুরিয়াত রেডিও