১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনোদন

বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: বাউল শিল্পী হাসিনা সরকার

বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: বাউল শিল্পী হাসিনা সরকার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সম্প্রতি একটি সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার হন। এর মধ্যেই বাউল জগত নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নারী বাউল শিল্পী হাসিনা সরকার।

এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। তিনি নিজেও বহুবার এমন কুপ্রস্তাবের শিকার হয়েছেন বলে দাবি করেন। তবে অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেননি।

হাসিনা সরকার বলেন, তিনি যখন প্রোগ্রামের জন্য অনুরোধ করতেন, তখন কিছু পুরুষ বাউল তাকে শর্ত দিতেন—’যদি ডাকি, তখন আসতে হবে’, এবং এর ইঙ্গিত ছিল অনৈতিক সম্পর্কের দিকে। তিনি বলেন, ‘আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নিতে হবে—এটা বাউল গান না।’

তিনি আরও জানান, ‘আমাকেও তাদের অনেকে বলেছেন—‘আমাদের কথা শুনলে তোকে বায়না দেব’।’

নারী শিল্পীদের প্রতি এমন আচরণের নিন্দা জানিয়ে তিনি বলেন, বাউল জগতে এখন নৈতিক সংকট তৈরি হয়েছে। তিনি এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বহু নারী শিল্পী বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন বলে উল্লেখ করেন।

Home R3