১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই : অর্থমন্ত্রী ফাইল ছবি

বর্তমান সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না বলে মন্তব্য করেছেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

তিনি বলেন, বিগত সময়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে বিভ্রান্তি বা মিসইনফরমেশন জনগণের কাছে দেয়া হয়েছে, বর্তমান সরকারের অধীনে তার কোনো সুযোগ নেই, সরকার যাতে সঠিক তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য নির্ভুল তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি, আমাদের সঠিক তথ্য দিতে হবে, যাতে আমরা সেই অনুযায়ী কাজ করতে পারি। সরকার যদি সঠিক তথ্য না পায়, তাহলে কীভাবে নীতি প্রণয়ন করবে?

তিনি বলেন, আমি নিজেও কিছু তথ্য যাচাই করেছি, এর মধ্যে চাল ও গোশতের দাম কমার তথ্যও রয়েছে। সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য একাধিকবার পর্যালোচনা ও যাচাই করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা তথ্য কয়েকবার যাচাই করেছি এবং বেশ কয়েকটি বৈঠক করেছি। নতুন মূল্যস্ফীতির তথ্য সঠিকভাবেই দেয়া হয়েছে।সরকারের যথাযথ নীতি সিদ্ধান্ত গ্রহণের জন্য সঠিক পরিসংখ্যানের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন অর্থমন্ত্রী।

Home R3