২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রী এবং দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজু-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবন-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপান-এর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কৃষিখাতে সহযোগিতা, প্রযুক্তি বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।