১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুদকের পরিচালক হলেন দুই পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।

দুদকের ঢাকা কার্যালয়ে নিয়োগ পাওয়া ওই দুই কর্মকর্তা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর, সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ ও মো. জাহিদুর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত বর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে পদায়নের নিমিত্ত তাদের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। 

 

 

 

Home R3