১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু ২৭ জানুয়ারি

চলতি শিক্ষা বছরের দাওরায়ে হাদিস (তাকমীল)পরীক্ষা শুরু হবে আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) থেকে পরীক্ষা শুরু হবে। টানা ১০ দিন পরীক্ষা চলার পর ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পরীক্ষা শেষ হবে।

প্রথম দিনের পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বেলা ১১টা ৩০ মিনিটে। অবশিষ্ট ৯ দিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।