৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত অধিবেশন শেষে রাষ্ট্রপতির আদেশক্রমে এ ঘোষণা দেন তিনি।

অধিবেশন চলাকালে সহযোগিতার জন্য সরকার ও বিরোধীদলকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, দুই দলের মধ্যে এমন সহমর্মিতা ও সহযোগিতামূলক পরিবেশ তিনি আগে দেখেননি। তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।

স্পিকার জানান, রাষ্ট্রপতির নির্দেশক্রমেই অধিবেশন সমাপ্ত করা হয়েছে।

এর আগে গত ১২ মার্চ রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।