জ্বালানিমন্ত্রীকে মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ পরোয়ানা জারি করেন।
জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় কুষ্টিয়ার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এর আগে গত ২৬ মার্চ এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন মুফতি আমির হামজা। এর আগেও একাধিকবার আপত্তিকর মন্তব্যের অভিযোগ আছে এমপি আমির হামজার বিরুদ্ধে।