ক্রসফায়ারের নামে ৪৫০০ মানুষকে হত্যা করেছে আ.লীগ

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে। ৬০ লাখের বেশি বিএনপির নেতার নামে গায়েবি মামলা দেওয়া হয়েছে। জুলাই-আগস্টে ২০ দিনে ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। এতসব সত্ত্বেও আওয়ামী লীগের কোনো অনুতাপ নেই। গতকাল বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্রাভেলগাইড পড়ুন

এ সময় মতাদর্শিক অবস্থান থেকে বিএনপি কোন ধরনের দল তার একটি ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপি বামের ডাইনে, ডাইনের বামে মধ্যম পন্থার রাজনৈতিক দল। জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্মহীনতা ও ধর্মব্যবসা দুটোর বিরুদ্ধেই কথা বলে। বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় না।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এখানে অনেক মুসলিম সমাজের আইনজীবী, হিন্দু সমাজের আইনজীবী, কেউ কেউ খ্রিস্টান সমাজের আইনজীবী আছেন। কিন্তু যখন আপনি আদালতের সামনে দাঁড়ান, তখন আপনার পরিচয় কিন্তু মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু নয়। তখন আপনি কালো কোটপরা একজন আইনজীবী।

Home R3