৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইমারাতে ইসলামিয়ার অধীনে আফগানিস্তান স্থিতিশীল আছে: ইউনামা

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন, ইউনামার রাজনৈতিক বিষয়ক উপ-বিশেষ প্রতিনিধি জর্জেট গ্যাগনন বলেছেন, বর্তমান কর্তৃপক্ষের অধীনে আফগানিস্তান স্থিতিশীল রয়েছে। তাদের শাসনের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো সশস্ত্র বা রাজনৈতিক চ্যালেঞ্জ নেই।

তার মতে, ইমারাতে ইসলামিয়া এটিকে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করে।

সোমবার (৮ জুন) আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

গ্যাগনন বলেন, “আফগানিস্তানের দীর্ঘমেয়াদি পরিস্থিতি মূলত বাস্তবে ক্ষমতাসীন কর্তৃপক্ষের শাসন কাঠামোর অভ্যন্তরীণ গতিশীলতার ওপর নির্ভর করে।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, তা হলো বাস্তবে ক্ষমতাসীন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ক্রমেই বাড়ছে, তবে এর কোনো স্পষ্ট চূড়ান্ত রূপ নেই।”

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কংও বলেন, আফগানিস্তানের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তবে মানবিক সহায়তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা-সংক্রান্ত চ্যালেঞ্জগুলো এখনো জটিল ও গুরুতর রয়ে গেছে।

তিনি জোর দিয়ে বলেন, আফগান জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং দেশটিতে স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আফগানিস্তানের বর্তমান কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পারস্পরিক আস্থার ভিত্তিতে অভিন্ন পথে এগিয়ে যাওয়া।

Home R3