আফগানিস্তানের বালখে ধর্মীয় আলেম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রভাবশালীদের সঙ্গে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়ার সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ ও অভিযোগ শোনার মন্ত্রী মাওলানা খালিদ হানাফী।
বৈঠকে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আলেম। আপনাদের দায়িত্ব হলো, আল্লাহর বিধানগুলো মানুষের কাছে সেভাবেই পৌঁছে দেওয়া, যেভাবে সেগুলো সত্য ও যথার্থ। যাতে সমাজে অনাচার রোধ করা যায় এবং আল্লাহর আইন বাস্তবায়িত হয়।”
মঙ্গলবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরটিএ।
তিনি বলেন, “এমনটা মনে করবেন না যে, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ শুধু এই মন্ত্রণালয়ের মধ্যেই সীমাবদ্ধ। আলেমরা নবীগণের উত্তরাধিকারী এবং দ্বীন বাস্তবায়নকারী।”
ধর্মীয় আলেম, প্রভাবশালী ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সতর্ক করে খালিদ হানাফী বলেন, “শত্রুরা ইসলামী ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরির জন্য প্রচারণায় কোমর বেঁধে নেমেছে। সতর্ক থাকুন, আপনারা যেন গাফেল না হয়ে যান।”
শরিয়াহ আইন বাস্তবায়ন, সৎকাজ প্রতিষ্ঠা এবং অসৎকাজ প্রতিরোধের লক্ষ্যে সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ ও অভিযোগ শোনার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের উদ্দেশ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।