আফগানিস্তানের কোনো কর্মকর্তার সঙ্গে আল-কায়েদার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আফগান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
সম্প্রতি মিডল ইস্ট ইনস্টিটিউটের একটি বিশ্লেষণধর্মী প্রকল্প আফগান কর্মকর্তাদের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক আছে বলে অভিযোগ তুলে। উত্থাপিত এই অভিযোগ এক বিবৃতিতে অস্বীকার করেন মাওলানা মুজাহিদ বলেন, এসব দাবি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
সোমবার (২০ এপ্রিল) আরিয়ানা নিউজসহ আফগানিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
মাওলানা মুজাহিদ এই প্রসঙ্গে বলেন, আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন নেই ইমারাতে ইসলামিয়ার। এ ধরনের অভিযোগ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করছে।
তিনি দাবি করেন, এ ধরনের প্রতিবেদন জনমত বিভ্রান্ত করতে এবং ইসলামিক ইমারত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির উদ্দেশ্যে প্রকাশ করা হচ্ছে।