উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন।
আজ (৪ আগস্ট) মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ইলমী সেমিনার, ইসলাহী মাহফিল, উলামায়ে কেরামের সমাবেশে অংশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে।