১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে ক্রিকেট

স্বাগতিক অস্ট্রেলিয়াকে বাংলাদেশ প্রথম দিনেই কোনঠাসা করে রাখল বাংলার টাইগাররা।

হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম ইনিংসে স্রেফ ১৯৮ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে এই প্রথম টেস্টে কোনো ইনিংসে দুইশ রানের নিচে অলআউট হলো দলটি।

২০১৭ সালে মিরপুরের স্পিন মঞ্চে ২১৭ রান করে তারা। এতোদিন টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেটাই ছিল তাদের সর্বনিম্ন।

পরে বাংলাদেশের ব্যাটাররাও প্রমাণ দিয়েছেন নিজেদের। সফরকারীরা দিন শেষ করেছে ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে। ৪৯ বলে ৬ চারে ৩৫ রানে ব্যাট করছেন মুমিনুল হক, ৬৭ বলে ৪টি চারে ৩২ রানে তানজিদ হাসান। দিন শেষে হাতে ৯ উইকেট নিয়ে প্রথম ইনিংসে ১০২ রানে পিছিয়ে বাংলাদেশ।

Home R3