১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি “জি টু জি”-এর অধীনে এ গম আমদানি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ টন গম গত ২৫ অক্টোবর দেশে পৌঁছেছিল।

নতুন চালানে আসা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এ গম দেশের বিভিন্ন সরকারি খাদ্যগুদামে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

Home R3