৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চলমান বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব দ্রুতই এই সংকটের টেকসই সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নানা ধরনের অনিষ্পন্ন সমস্যা বিদ্যমান থাকলেও প্রতিবেশী দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পথ ও দরজা সবসময় খোলা রয়েছে। আলোচনার মাধ্যমেই যেকোনো সংকটের সমাধান সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

Home R3