বোমা হামলা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে দেশে ফেরানো যাবে না: আইনমন্ত্রী

বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে। সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে আমরা কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথে হাঁটিনি। গুমের পথেও হাঁটিনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার যে সংস্কৃতি ছিল, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। কোনো অপরাধের বিচার করতে গিয়ে যেন আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের নীতি লঙ্ঘিত না হয়, সে বিষয়েও সরকার সচেতন রয়েছে।

Home R3