১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নীলফামারীতে জুমার নামাজ আদায়কালে মুসল্লির মৃত্যু

নীলফামারী জেলার সৈয়দপুর-এ জুমার নামাজ আদায় করার সময় আসলাম (৫৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ-এ জুমার নামাজ চলাকালীন এ ঘটনা ঘটে।

নিহত আসলাম সৈয়দপুর শহরের কলিম মোড় এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার বয়ান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আসলাম একজন ধর্মপ্রাণ ও বিনয়ী মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। পবিত্র জুমার দিনে মসজিদে নামাজরত অবস্থায় তার মৃত্যু হওয়ায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মসজিদের এক মুসল্লি বলেন, এমন পুণ্যময় স্থানে এবং নামাজরত অবস্থায় ইন্তেকাল সত্যিই সৌভাগ্যের বিষয়। তিনি মরহুমের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।