জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)-এর রেকর্ড জয়ের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, জার্মানির কঠোর অভিবাসননীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভই এএফডির জনপ্রিয়তা বাড়ার মূল কারণ।
গত রোববার স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে এএফডি ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে, যা কোনো রাজ্য নির্বাচনে দলটির সর্বোচ্চ ভোটের রেকর্ড। ক্ষমতাসীন সিডিইউ পেয়েছে ১৭ দশমিক ২ শতাংশ ভোট।
তবে এএফডির বিরুদ্ধে উগ্রপন্থার অভিযোগ রয়েছে। জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা দলটির রাজ্য শাখাকে ‘প্রমাণিত ডানপন্থি উগ্রপন্থি সংগঠন’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। এ কারণে দেশটির মূলধারার দলগুলো এখনো এএফডির সঙ্গে সরকার গঠনে সহযোগিতা করছে না।