১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরব-এ অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধ পরিস্থিতি সম্পর্কিত সংবেদনশীল তথ্য প্রচারের বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে। বিশেষ করে মিসাইল বা ড্রোন প্রতিরোধ কিংবা প্রতিরোধের পর ভূমিতে পতিত ধ্বংসাবশেষ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ, আদান-প্রদান বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস সৌদিতে বসবাসরত সকল বাংলাদেশিকে দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সংক্রান্ত যেকোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব এবং এক্সসহ অন্যান্য মাধ্যমে প্রচার, সংরক্ষণ ও শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

Home R3