৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে: নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে: নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমেদের বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক। সরকারের দায়িত্বশীল কারো থেকে এ ধরনের বক্তব্য শোনা জাতি হিসেবে আামাদের জন্য লজ্জার।

শনিবার (৬ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, তিনদিন পেরিয়ে গেলেও সালাহউদ্দিন আহমদ তার বক্তব্য প্রত্যাহার বা ব্যাখ্যা করেননি। তদুপরি, সরকারের পক্ষ থেকেও এ ধরনের বক্তব্যের কোনো নিন্দা বা আপত্তি জানানো হয়নি। ফলে আমরা ধরে নিতে বাধ্য হচ্ছি যে, সীমান্ত হত্যাকাণ্ড বিষয়ে সালাহউদ্দিন আহমদের মন্তব্যই সরকারের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে।

Home R3