তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমাদের অঞ্চল যখন আগুনের বলয়ে পরিণত হয়েছে এমন এক পরিস্থিতিতে ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগ ইতোমধ্যে তুরস্কের প্রতিপক্ষদের ওপর প্রতিরোধমূলক প্রভাব ফেলেছে। এটি তুরস্কের শক্তি আরও বাড়িয়েছে এবং আমাদের অঞ্চলে নতুন গতি তৈরি করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে নতুন আইনসভার বছর শুরুর অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, আঞ্চলিক অস্থিরতার মধ্যে ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগ তুরস্কের অবস্থান আরও শক্তিশালী করেছে।
তিনি বলেন, তুরস্কের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনীতিকে অবশ্যই পূর্ণ ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হতে হবে।” এ সময় তিনি সাম্প্রতিক উদ্যোগটিকে ‘মহান তুরস্ক ঐকমত্য’ হিসেবে উল্লেখ করেন।
এরদোগান জোর দিয়ে বলেন, ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ প্রক্রিয়ার লক্ষ্য হলো এই ‘জাতীয় ঐকমত্য’ গড়ে তোলা।