২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে বিল পাস; আ’লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।

Home R3