২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার ঠেকানো যাবে না। রাষ্ট্রপতির দায়মুক্তির বিধান চিরস্থায়ী নয়।

তিনি বলেন, যতক্ষণ কেউ রাষ্ট্রপতির দায়িত্বে থাকেন, ততক্ষণ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। কিন্তু দায়িত্ব শেষ হওয়ার পর তাকে গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই।

রোববার (২৬ জুলাই) রাত ৮টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মুক্তমঞ্চে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জেলা এনসিপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ হাসিনাকে সরিয়েছে, অন্য কেউ এসে আবার হাসিনাগিরি করবে এ জন্য চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। মানুষ একটি মৌলিক পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ভোটের মাধ্যমে প্রকাশ করেছে। গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে।

Home R3