খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘খতমে নবুওয়ত কনফারেন্স’ অনুষ্ঠান অংশগ্রহণ করবেন দেওয়বন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নুমানী।
আগামী শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর আফতাবনগর মাদরাসায় অনুষ্ঠিত হবে ‘খতমে নবুওয়ত কনফারেন্স’।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নুমানী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য আল্লামা হাসান মাহমুদ রাজস্থানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
সংগঠনের নায়েবে আমীর এবং আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ আলী কাসেমী এর তত্ত্বাবধানে আয়োজিত এ কনফারেন্সে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
কনফারেন্সকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন মুফতি মুহাম্মদ আলী কাসেমী ও বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। একই সঙ্গে দেশের সর্বস্তরের আলেম-উলামা, মাদরাসা শিক্ষার্থী ও তাওহিদী জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থেকে কনফারেন্স সফল করার আহ্বান জানানো হয়েছে।